ইন্ডিয়া কুতর উইকের জমকালো মঞ্চে এবার বিলাসিতার নতুন ভাষা লিখেছেন ভারতীয় ডিজাইনার ডলি জে। তার নতুন কউচার কালেকশন ব্রহ্ম (ব্রাহম) হিমালয়ের বিরল ব্রহ্মকমল ফুল থেকে অনুপ্রাণিত, যেখানে সূক্ষ্ম কারুশিল্প, শান্ত রঙের দর্শন এবং আধুনিক নারীত্ব এক হয়ে সৃষ্টি করেছে অনন্য এক ফ্যাশন অভিজ্ঞতা। আর এই সংগ্রহের শো-স্টপার হিসেবে অভিনেত্রী বাণী কাপুর নিজের রাজকীয় উপস্থিতিতে র্যাম্পে এনে দিয়েছেন অতিরিক্ত আবেদন।
Advertisement
ডলি জে বরাবরই ভারতীয় কউচার জগতে নিজের স্বতন্ত্র নান্দনিকতার জন্য পরিচিত। জটিল হ্যান্ড এমব্রয়ডারি, নরম সিলুয়েট এবং রোমান্টিক ডিজাইনের জন্য তিনি দীর্ঘদিন ধরেই ফ্যাশনপ্রেমীদের পছন্দের তালিকায় রয়েছেন। তবে এবার তিনি জাঁকজমকের পরিবর্তে বেছে নিয়েছেন নীরব সৌন্দর্যের দর্শন।
ইন্ডিয়া কউচার উইকের মঞ্চে উন্মোচিত ব্রহ্ম (ব্রাহম) কালেকশনটি শুধু পোশাকের সংগ্রহ নয়, বরং আত্মরূপান্তর, বিশুদ্ধতা এবং আধ্যাত্মিক সৌন্দর্যের একটি শিল্পিত ব্যাখ্যা।
ব্রহ্ম (ব্রাহম) কালেকশনের মূল অনুপ্রেরণা এসেছে হিমালয়ের পবিত্র ব্রহ্মকমল ফুল থেকে। এই কালেকশনের মূল অনুপ্রেরণা এসেছে হিমালয়ের বিরল ব্রহ্মকমল ফুল থেকে। ভারতীয় সংস্কৃতিতে এই ফুলকে আধ্যাত্মিক জাগরণ, পবিত্রতা এবং নতুন সূচনার প্রতীক হিসেবে দেখা হয়।
Advertisement
ডলি জে এই প্রতীকী ভাবনাকেই আধুনিক কতুরের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তার ভাষায়, পরিবর্তন সবসময় শব্দ করে আসে না। অনেক সময় সবচেয়ে বড় রূপান্তর ঘটে নীরবতার মধ্যেই। ব্রহ্ম (ব্রাহম) সেই নীরব শক্তিরই উদযাপন। এই বিরল ফুলকে বিশুদ্ধতা, আধ্যাত্মিক জাগরণ ও আত্মরূপান্তরের প্রতীক হিসেবে দেখা হয়। সেই দর্শনই পোশাকের ভাষায় তুলে ধরেছেন ডলি জে।
পুরো কালেকশনে চোখে পড়ে ভারতীয় ঐতিহ্যবাহী হস্তশিল্পের নিখুঁত ব্যবহার। সূক্ষ্ম জালি ওয়ার্ক, কাশিদাকারি এমব্রয়ডারি, হাতে করা বিডওয়ার্ক, ক্রিস্টাল অলংকরণ এবং ঝরনার মতো নেমে আসা ফ্রিঞ্জ প্রতিটি পোশাককে দিয়েছে শিল্পকর্মের মর্যাদা। এখানে ভারী অলংকার দিয়ে চাকচিক্য তৈরি করা হয়নি। বরং প্রতিটি পোশাকের কাট, সেলাই, টেক্সচার এবং কারুকাজই হয়ে উঠেছে প্রধান আকর্ষণ।
ডলি জে এই কালেকশনে রং ব্যবহার করেছেন অত্যন্ত কাব্যিকভাবে। গভীর লাল, অ্যান্টিক গোল্ড, ওয়াইন, মরিচা রং, তামাটে শেডের পাশাপাশি রয়েছে কোমল গোলাপি, আইভরি, রুপালি, গভীর কালো, সামুদ্রিক নীল এবং স্বর্গীয় নীল। এই রংগুলো একসঙ্গে হিমালয়ের সূর্যোদয়, গোধূলি আর রাতের শান্ত প্রকৃতিকে মনে করিয়ে দেয়। ফলে প্রতিটি পোশাক শুধু চোখে সুন্দর লাগে না, বরং একটি আবেগও তৈরি করে।
ডলি জে এই কালেকশনে নারীত্বকে উপস্থাপন করেছেন একেবারে নতুনভাবে। এখানে কোমলতা ও আত্মবিশ্বাস পাশাপাশি অবস্থান করেছে। সাবলীল সিলুয়েট, প্রবাহমান ড্রেপ, নিখুঁত টেইলারিং এবং সূক্ষ্ম অলংকরণ প্রতিটি ডিজাইনকে করেছে সমসাময়িক, অথচ চিরন্তন। ব্রাইডাল লেহেঙ্গা, ইভনিং গাউন, ড্রেপড আউটফিটে পোশাকেই ছিল একই দর্শনের ছাপ।
Advertisement
ডলি জে-র এই কালেকশনের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল অভিনেত্রী বাণী কাপুরের র্যাম্প উপস্থিতি। তার পরনে ছিল গভীর বারগান্ডি ও ওয়াইন রঙের ঝলমলে কউচার পোশাক, যেখানে সিকুইন, ক্রিস্টাল ও সূক্ষ্ম বিডওয়ার্ক বিলাসিতার নতুন মাত্রা যোগ করেছে।
অফ-শোল্ডার করসেট ব্লাউজ পুরো লুকটিকে করেছে সাহসী ও আধুনিক। মিডরিফ উন্মুক্ত নকশা, নিখুঁত ফিটিং এবং হাই-থাই স্লিট র্যাম্পে হাঁটার সময় পোশাকে এনেছে নাটকীয় গতি। এক কাঁধ থেকে নেমে আসা ড্রেপ এবং কোমরের ঝালর পুরো লুককে দিয়েছে কউচারের স্বাক্ষরধর্মী রাজকীয় আবেদন।
আরও পড়ুন লাল বেনারসিতে তটিনী, মিনিমাল সাজেই ফুটে উঠলো রাজকীয় আভিজাত্যবাণী কাপুরের মেকআপে উজ্জ্বল গ্লোই বেস, ব্রোঞ্জ টোনের আইশ্যাডো, নরম স্মোকি আই, পরিমিত হাইলাইটার এবং নিউড লিপস্টিক তার মুখের সৌন্দর্যকে আরও পরিশীলিত করে তুলেছে।চুল রাখা হয়েছিল সফট ওয়েভে খোলা, যা পুরো লুককে দিয়েছে অনায়াস অভিজাতত্ব।
আরও পড়ুন জাল-নকশার গাউনে নজর কাড়লেন স্পাইডার-ম্যানের জেনডায়াঅলংকারেও ছিল মিনিমাল। হাতে একটি স্টেটমেন্ট ব্রেসলেট, বড় আঙটির ব্যবহার এবং ছোট দুল পুরো সাজকে ভারসাম্যপূর্ণ রেখেছে।খোলা সফট ওয়েভি চুল পুরো লুককে দিয়েছে অনায়াস অভিজাতত্ব।
বর্তমান সময়ে যেখানে অতিরিক্ত ঝলমলে সাজই কউচারের প্রধান পরিচয় হয়ে উঠছে, সেখানে ডলি জে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটলেন।তিনি দেখালেন, নীরবতাও ফ্যাশনের ভাষা হতে পারে। কম অলংকার, সূক্ষ্ম কারুশিল্প, ভারসাম্যপূর্ণ রং এবং নিখুঁত সিলুয়েট দিয়েও বিলাসিতা প্রকাশ করা সম্ভব।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসএকেওয়াই