চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
Advertisement
পাথর নিক্ষেপপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, নিক্ষেপের স্থানভিত্তিক তথ্য অতিরিক্ত আইজিপিকে (জিআরপি) পত্র মারফত জানানো, কক্সবাজার লাইনে প্রচারপত্র বিতরণ এবং প্রতিরোধের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের মাসিক পরিচালন পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এতে সভাপতিত্ব করেন। সভার কার্যবিবরণীর একটি কপি জাগো নিউজের হাতে এসেছে।
আরও পড়ুন ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে আঘাত পেয়ে হাসপাতালে যাত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবং এসিপি, এসি ও সিগন্যালিংয়ের যন্ত্রাংশ চুরিসহ সব ধরনের চুরি ও ছিনতাই প্রতিরোধে জিআরপি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাথর নিক্ষেপের ঘটনা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে অবহিত করতে বলা হয়। এসব ঘটনায় জিআরপি আইনগত ব্যবস্থা নেবে।
Advertisement
সভায় আরও সিদ্ধান্ত হয়, পাথর নিক্ষেপপ্রবণ এলাকায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তার অধিকক্ষেত্রে পাথর নিক্ষেপ-সংক্রান্ত তথ্য সম্বলিত পত্র পাঠাতে হবে।
এছাড়া ট্রেনের ছাদে যাতে কেউ ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এনএস/একিউএফ
Advertisement