টানা তিন দিন ধরে ঢাকার বাতাস একই মানের রয়েছে। অপরদিকে, বায়ুদূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। রোববার (২ আগস্ট) সকাল ৮টা ৩৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
Advertisement
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
আরও পড়ুন ছয় বছরের ৪৩ শতাংশ দিনই ‘অস্বাস্থ্যকর বায়ু’ ছিল ঢাকায়অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এ হিসেবে ঢাকা রয়েছে ৩২ নম্বরে এবং দূষণ স্কোর ৭৩ এর অর্থ মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বায়ু। এর আগে শনিবার ও শুক্রবারও ঢাকার বায়ু মাঝারি বা সহনীয় পর্যায়ে ছিল। অন্যদিকে, জাকার্তার দূষণ স্কোর ১৭৪ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
Advertisement
এসএনআর/এসএনআর