চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে ১৪ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
Advertisement
শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)।
আরও পড়ুন নেশার আগুনে পুড়ছে টাকাপুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ি থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং চার আরোহীকে আটক করা হয়।
Advertisement
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হবে।
এমআরএএইচ/এমআইএইচএস