রাজধানীর খিলগাঁওয়ের রেলগেট এলাকায় তুলে নিয়ে নির্মম মারধরের শিকার হওয়া ব্যবসায়ী কামরুজ্জামান খান দিপু (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১ আগস্ট) তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়।
Advertisement
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) সুমন মিয়া জানান, রাত সোয়া ১০টার দিকে খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের মর্গ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন বাসাভাড়ার ১ হাজার টাকা নিয়ে বিরোধ, কিল-ঘুষিতে বৃদ্ধ নিহতস্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে খিলগাঁও রেলগেট এলাকায় অজ্ঞাতপরিচয়ের কয়েকজন তাকে পিটিয়ে জখম করে ফেলে রেখে যান। পরে খবর পেয়ে স্বজনরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা দিপুকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। ঢামেক হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দিনগত রাতে মুগদা হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
দিপুর বাবা সামসুউদ্দিন জানান, বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিপু বাসা থেকে বের হয়। সে যে চলে গেলো আর বাসায় ফিরে আসলো না।
Advertisement
তিনি আরও জানান, খিলগাঁও রেলগেট এলাকায় অজ্ঞাতপরিচয়ের ১০/১২জন ব্যক্তি তাকে তুলে নিয়ে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় খিলগাঁও রেলগেট এলাকায় ফেলে চলে যায় তারা। আমরা খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে দিপুকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে আইসিইউ খালি না থাকায় অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই সে মারা যায়।
কেএজেডআইএ/এমআইএইচএস