সোশ্যাল মিডিয়ার যুগে কেউ আর পিছিয়ে নেই। কেউ পিছিয়ে পড়তে চান না। ঠিক তেমনই পিছিয়ে নেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও। শুনলে অবাক হওয়ার কিছু নেই। কারণ তার ফেসবুক পেজটিও ভেরিফায়েড। ‘কাজী নজরুল ইসলাম’ নামে করা পেজটিতে এখন ফলোয়ার রয়েছে ৬ লাখ ৩৭ হাজার।
Advertisement
পেজটির বায়োতে লেখা রয়েছে, ‘বল বীর-/ বল উন্নত মম শির’। কভার ফটোতে লেখা রয়েছে, ‘আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু/ এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!’ প্রোফাইলে বাঁশি বাজানো অবস্থায় তোলা কবির একটি ছবি আছে। প্রথম প্রোফাইলের ছবিটি ২০২২ সালের ১৬ অক্টোবর পোস্ট করা। কভারের প্রথম ছবিটি ২০২২ সালের ২০ অক্টোবর পোস্ট করা হয়েছে।
আরও পড়ুনসৈয়দ মুজতবা আলীকে লেখা তারেক অণুর চিঠিপেজটি থেকে এ পর্যন্ত ২ হাজার ৮০০ পোস্ট অবমুক্ত করা হয়েছে। পেজের একটি রিল ২.৬ মিলিয়ন ভিউ হয়েছে। অন্য কয়েকটিতে সর্বোচ্চ ভিউ যথাক্রমে ৩৪ হাজার ৯শ, ১১ হাজার ৭শ এবং ১০ হাজার ৯শ দেখা যাচ্ছে। পেজটিতে পোল, টেক্সট, ফটোকার্ড এবং রিলস প্রকাশ করা হয়। ফটোকার্ডে বিদ্রোহী কবির জনপ্রিয় কবিতার বিভিন্ন পঙ্ক্তি তুলে ধরা হয়।
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯–২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬–১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সংগীতজ্ঞ। মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য, তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তিনি বাংলাদেশের জাতীয় কবি।
Advertisement
এসইউ