শিশু নির্যাতন ও বিচারহীনতাকে না বলতে প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানালেন এনসিপির সাবেক নেতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
Advertisement
২৩ মে রাত ৮টা ৫৯ মিনিটে তিনি এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আগামীকাল বিকাল ৪টায় থাকছি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। শিশু নির্যাতন ও বিচারহীনতাকে না বলতে।’
মন্তব্যের ঘরে লিখেছেন, ‘হাতে সময় থাকলে আপনিও যোগ দিন।’ একই সঙ্গে তিনি ‘আর না’ নামে একটি পেজের লিংক শেয়ার করেছেন।
আরও পড়ুনরামিসার ধর্ষক ও হত্যাকারীর কী শাস্তি হওয়া উচিত?‘আর না’ পেজের পোস্টতে লেখা হয়েছে, ‘এই সপ্তাহে পল্লবীতে আট বছরের একটা শিশুকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার আগের সপ্তাহে আরও শিশু। এই বছরে এ পর্যন্ত একশোর বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে।
Advertisement
আমরা প্রতিবার শকড হই। প্রতিবার কাঁদি। প্রতিবার ভুলে যাই। আর এই ভুলে যাওয়ার সুযোগেই পরের অপরাধটা ঘটে। বারবার ভুলে যাওয়া আর না।
আগামীকাল (রবিবার) আমরা দাঁড়াচ্ছি একসাথে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত। আপনি আসুন। আপনার পাশের মানুষটাকে নিয়ে আসুন। আর এই পোস্টটা শেয়ার করুন। যত মানুষ জানবে, প্রতিবাদটা তত জোরালো হবে।’
এসইউ
Advertisement