সাহিত্য

সমকালের ছড়া: আয়না ধরো

মাহজাবীন তাসনীম রুহী

Advertisement

জগৎটাকে বদলে দিতেচাইছে সবাই আজ,নিজের ভেতর তাকাতেপাচ্ছে দ্বিধা-লাজ?

পরের চোখের ময়লা খোঁজেহাজার হাজার অন্ধ,নিজের ঘরে জ্বলছে আগুনপায় না কেউ গন্ধ!

অন্য লোকের বিচার করাসহজ বড় ভাইরে,নিজের ভুলের হিসেব নিতেইচ্ছে মোটে নাইরে।

Advertisement

মিথ্যে অহং পুড়িয়ে দিতেআগুন লাগিয়ে দাও,আয়না ধরে নিজের মনেসব কালিমা দাগাও!

এসইউ