সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়ায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনা

আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬। বিশ্বকাপ নিয়ে চারদিকে চলছে ব্যাপক উন্মাদনা। বিভিন্ন দলের সমর্থকরা শোভাযাত্রা করছেন সড়কে। ভবনে ওড়াচ্ছেন পতাকা। দেওয়ালেও আঁকছেন প্রিয় দলের সমর্থন। সেই উন্মাদনাও এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে সমর্থকরা প্রিয় দলের জন্য শুভ কামনা জানাচ্ছেন।

Advertisement

গোলাম মোর্শেদ চন্দন লিখেছেন, ‌‘বিশ্বকাপ ফুটবলে আমার এবারের পছন্দের দল ফ্রান্স। প্রিয় খেলোয়াড় এম্বাপে। আপনার?’ সাকিব জামাল লিখেছেন, ‘কেউ খাবে সেভেন আপ, আর্জেন্টিনা পাবে বিশ্বকাপ! চিল্লায় কন, ঠিক কি না?’

কেউ কেউ করছেন নিছক কৌতুক। এআইয়ের মাধ্যমে সব দলের পতাকা দিয়ে পোশাক তৈরি করে পরাচ্ছেন ছবিতে। সেই ছবি পোস্ট দিচ্ছেন নিজের টাইমলাইনে। কেউ কেউ আলোচিত ব্যক্তির শরীরে প্রিয় দলের জার্সি পরিয়ে ফেসবুকে প্রচার করছেন।

আরও পড়ুনসোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে ভাবুন—এটা কি গুজব? 

রাসেদ শিকদার কৌতুক করে লিখেছেন, ‘তুমি ব্রাজিলের সাপোর্টার। তবে এ বছর রোনালদো (পর্তুগাল) বিশ্বকাপ নিলেও খুশি হবা এবং উদযাপন করবা। কি? ঠিক বললাম তো? রাগ করলা?’

Advertisement

মো. আলম লিখেছেন, ‘পাওয়া না-পাওয়ার হিসাব তো ২২ বিশ্বকাপেই হয়েছে। যে দলকে বারবার বলা হয়েছিল ‘পারবে না’, তারাই শেষ হাসিটা হেসেছে। যে মানুষটাকে বলা হয়েছিল বিশ্বকাপ ছাড়া অসম্পূর্ণ, সে-ই শেষ পর্যন্ত ট্রফি উঁচিয়ে ধরেছে। এটা শুধু একটা বিশ্বকাপ ছিল না, এটা ছিল অপেক্ষার জয়, বিশ্বাসের জয়, আর স্বপ্ন পূরণের গল্প। ভামোস আর্জেন্টিনা।’

শহর কিংবা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল খেলা। প্রিয় দুই দলে ভাগ হয়ে তারা প্রতিযোগিতায় নামছেন। এমনই প্রীতি ম্যাচের ছবি ও ভিডিও পোস্ট করছেন ফেসবুকে।

আরও পড়ুনকে এই মনিকা 

আবুল হাসনাত লিখেছেন, ‘২০২৬ ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনা দলের জন্য শুভ কামনা!’ বিএম ইসরাফিল লিখেছেন, ‘আবেগ, অনুভূতি, ভালোবাসার নাম ব্রাজিল।’ খন্দকার রবি লিখেছেন, ‘রাগ করলা? প্রিয় টিম ব্রাজিলের জন্য শুভ কামনা।’

এসইউ

Advertisement