সাহিত্য

মাহবুবুর রহমানের কবিতা: তেলবাজ তেলারাম

তেলবাজ তেলারাম বলল সেদিন, ‌‘আরে!তেলবাজি কারে কয়, ওসব আমি জানি নারে।তেলবাজি, চাপাবাজি—সবকিছু বেহুদাই,তেল মেরে লাভ হয়, মোটে আমি মানি নারে।’

Advertisement

তেল দিয়ে তেলারাম হাটে-মাঠে তুঙ্গে যে,তেলের গতিতে চলে তেলারাম সাধু সেজে।তেলবাজ লোক দেখে তার তবু রাগ হয়,তেলতেলে তেলারাম রাতদিন তেল মেজে।

তেল মেখে দুই হাতে তেলারাম বসে থাকে,তেলবাজ বলে তবু গালি দেয় যাকে-তাকে।তেল মেরে তাল হয়ে তেলারাম বলে রোজ,‘তেল ছেড়ে বড় হও, ভালোবেসে কাজটাকে।’

এসইউ

Advertisement