প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ফল আমদানি শুল্ক ও কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এ বিষয়ে ৯ জুন সকাল ১০টা ৫৯ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি।
Advertisement
মাহবুব কবীর মিলন লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ফল আমদানি শুল্ক ও কর প্রত্যাহার করে জনগণের পুষ্টি নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করুন প্লিজ। যথাযথ পুষ্টির জন্য সব ধরনের ফলের প্রয়োজন আছে। শুধু দেশীয় ফলে বয়স্কদের পুষ্টি চাহিদা কখনোই মিটবে না।’
আরও পড়ুনঈদে প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির ছবি ভাইরালএর প্রয়োজনীয়তা সম্পর্কে সাবেক অতিরিক্ত সচিব লিখেছেন, ‘যে দেশে একটি নিরাপদ খাদ্য পাওয়া যায় না, সে দেশে পুষ্টি বাড়াবার অন্য সোর্সের কথা বিবেচনা করা অতীব প্রয়োজন।’
সবশেষে আক্ষেপ করে তিনি লিখেছেন, ‘বছরে শত শত কোটি টাকার ফুড সাপ্লিমেন্ট বা ভিটামিন ব্যবসা হচ্ছে এই দেশে। সংসদে একজনকে দেখলাম না এই বিষয়ে বা নিরাপদ খাদ্য নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে। দুর্ভাগ্য এই জাতির।’
Advertisement
এসইউ