লাইফস্টাইল

ভিন্ন স্বাদের খোঁজে? বানিয়ে ফেলুন গরুর মেন্দা

প্রতিদিনের একই ধরনের খাবারে বিরক্তি চলে আসতেই পারে। তাই স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে মেন্যুতে যোগ করতে পারেন গরুর মেন্দার একটি সুস্বাদু পদ। সঠিক মসলা ও রান্নার কৌশলে তৈরি এই খাবারটি যেমন হবে মুখরোচক, তেমনি পরিবারের সবার কাছেও পাবে দারুণ প্রশংসা। চলুন জেনে নেওয়া যাক ভিন্ন স্বাদের গরুর মেন্দা তৈরির সহজ রেসিপি।

Advertisement

উপকরণ গরুর মাংস ২ কেজি তেল ১ কাপ পেঁয়াজকুচি ১ কাপ গোটা গরমমসলা কয়েকটি আদাবাটা ২ টেবিল চামচ রসুনবাটা দেড় টেবিল চামচ মেথিগুঁড়া ১ চা চামচ সর্ষেবাটা ১ চা চামচ বাদামবাটা ১ চা চামচ মরিচগুঁড়া ২ টেবিল চামচ জিরাগুঁড়া ২ টেবিল চামচ হলুদগুঁড়া দেড় টেবিল চামচ ধনেগুঁড়া ১ টেবিল চামচ আস্ত জিরা ১ চা চামচ জায়ফল-জয়ত্রীগুঁড়া আধা চা চামচ চালের গুঁড়া ২ টেবিল চামচ লবণ স্বাদমতো

আরও পড়ুন:

গরুর চামড়া দিয়ে হালিম রান্নার রেসিপি অতিথি আপ্যায়নে রাখুন আফগানি কড়াই মাটন গরুর চামড়া দিয়েই বানিয়ে নিন সুস্বাদু পদ যেভাবে তৈরি করবেন

প্রথমেই গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর গোটা মসলা, বাটা, গুঁড়া মসলা ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার একটি প্যানে মাখানো মাংস ও সামান্য পানি দিয়ে অল্প আঁচে ঢেকে ৩০ মিনিট রান্না করুন। মাঝেমধ্যে ঢাকনা খুলে নেড়ে দিন যেন প্যানে লেগে না যায়।

এরপর এক কাপ পানিতে চালের গুঁড়া মিশিয়ে মাংসের মধ্যে ঢেলে নাড়ুন। আর দেখুন মাংস সিদ্ধ হয়েছে কি না, যদি সিদ্ধ না হয় তাহলে আরও কিছু পানি দিন। সবশেষে তেল ওপরে উঠে এলে চুলা থেকে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের গুরুর মেন্দা।

Advertisement

জেএস/